হযরতপুর হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল

Hazratpur Holy Crescent Kindergarten and High School

স্থাপিত: ২০০১ ইং

প্রধান শিক্ষকের বাণী

স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষক মন্ডলী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালবাসা ‍ও অভিনন্দন।

হযরতপুর হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান একটি আদর্শ

 শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা ও কাগজি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক একটি ভিটিজ এর মাধ্যমে শিক্ষাথীর মানবিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের জাগরণ ঘটানোর চেষ্টা করে চলেছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এক দিকে যেমন সুশিক্ষিত অপরদিকে যুগোপযোগি কারিকুলাম ও শিখন পদ্ধতির উপর প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মূল উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। আর এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সৃজনশীল, স্বাধীন ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছর শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন, পরিবর্ধন আসে। আমাদের দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী এ সকল পরিবর্তন, পরিবর্ধন সাদরে গ্রহণ করে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানে নিবেদিত থাকেন। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ অত্র প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সমগ্র কেরাণীগঞ্জে উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫ সহ অভাবনীয় ফলাফল অর্জন করেছে। পরিশেষে নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষ আপনাদের সকলের জীবনকে সমৃদ্ধময় করে তুলুক এই শুভ কামনা রইল সবার প্রতি।

প্রধান শিক্ষক নামঃ মোঃ আব্দুর সুবর বাহাদুর

এম.এসএস, এলএল.এম

এডভোকেট